শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁতীদল নেতা লিখন মন্ডলের বিনম্র শ্রদ্ধা
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক লিখন মন্ডল।
৩০ মে ২০২৬, শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিশেষ বিবৃতিতে শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এই নেতা বলেন, "শহীদ জিয়ার মহান আদর্শ, দর্শন ও কর্মসূচি আমাদের সার্বভৌমত্ব সুসংহতকরণ এবং দেশীয় উন্নয়ন ও অগ্রগতির প্রধান রক্ষাকবচ।"
স্বাধীনতার পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, "স্বাধীনতার পর দেশীয় শাসকগোষ্ঠীর অগণতান্ত্রিক ও দমনমূলক শাসনের যাঁতাকলে মানুষের নাগরিক অধিকার হরণ করা হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতাসহ বাক ও চিন্তার স্বাধীনতাকে মাটিচাপা দিয়ে নির্মম একদলীয় দুঃশাসন চালু করা হয়েছিল। চলমান সেই অরাজকতার সময়ে সিপাহী-জনতার মিলিত বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান জাতীয় রাজনীতির পাদপ্রদীপে আবির্ভূত হন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন।"
বিবৃতিতে লিখন মন্ডল বিএনপির বর্তমান শীর্ষ নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও গভীর শ্রদ্ধা ব্যক্ত করে আরও বলেন, "শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি, বিএনপির বর্তমান চেয়ারম্যান ও সফল প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদক্ষ ও আধুনিক দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়ে উন্নয়ন ও সুশাসনের এক নতুন দিগন্তে পদার্পণ করেছে। একই সাথে তিনি আজীবন আপসহীন নেত্রী, বহুদলীয় গণতন্ত্রের শেষ আশ্রয়স্থল মরহুমা বেগম খালেদা জিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন, যার মহান ত্যাগ, ধৈর্য ও আদর্শ আজো কোটি কোটি জাতীয়তাবাদী কর্মীর পথ চলার মূল প্রেরণা।"
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com