পাটওয়ারীর সঙ্গে থাকা অস্ত্রধারী দুজন শিবিরের সন্ত্রাসী : নাছির উদ্দীন নাছির
প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২৬
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ছাত্রশিবিরের দুজন অস্ত্রধারী সন্ত্রাসী ছিল বলে দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি অভিযোগ করেন, এই দুজন সাধারণ জনতার দিকে গুলি করার চেষ্টা চালিয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারী (এনসিপি নেতা)। তিনি আজও ঝিনাইদহে গিয়েছিলেন মব করার উদ্দেশ্যে। কিন্তু সেখানে সাধারণ জনতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ করে।
ছাত্রদল সাধারণ সম্পাদক আরো বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে।
অস্ত্রধারী এই দুজন শিবিরের সন্ত্রাসী। তাদের প্রথমজন হলেন ঝিনাইদহের কোর্টপাড়ার মাস্টারপাড়া এলাকার সিয়াম উদ্দিন তুর্য (পাঞ্জাবি পরিহিত); তার বাবা পিতা জামায়াতের নেতা সল্টু মাস্টার। দ্বিতীয়জন হলেন, কাষ্টসাগরা গ্রামের আশিক (টি-শার্ট পরিহিত); তার বাবা মৃত বাদশা। তিনি শিবিরের নেতা।
অনতিবিলম্বে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অস্ত্রধারী এই দুজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করার জন্য জোর অনুরোধ রইল।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com