আজ
|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
তিনদিনব্যাপী ভূমি সেবা মেলায় মিলছে ভূমি সংক্রান্ত নানা সেবা
প্রকাশের তারিখঃ ২১ মে, ২০২৬
ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা আয়োজন করা হয়েছে। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় সেবা প্রদান করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মেলায় আসা অনেক সেবাগ্রহীতা জানান, কারও আরএস (RS) রেকর্ড সম্পন্ন হয়নি, আবার কারও জমির রেকর্ড ভুলবশত অন্য ব্যক্তির নামে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও নামজারি, খতিয়ান, রেকর্ড সংশোধনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দেওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আবদুল মোতালেব ভূমি সংক্রান্ত সমস্যা নিয়ে আসা এক ভুক্তভোগীর অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পরে ওই ভুক্তভোগী জানান, তিনি সেবা পেয়ে সন্তুষ্ট এবং সমস্যার সমাধান নিয়ে আশাবাদী।
এ ধরনের ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমার পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.