আজ
|| ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম
প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২৬
এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ভারতে দ্বিতীয় দফা তেলের দাম বেড়েছে। গতকাল মঙ্গলবার পেট্রল ও ডিজেলের দাম লিটারপ্রতি গড়ে ৯০ পয়সা বাড়িয়েছেন ভারতের খুচরা তেল বিক্রেতারা।
পেট্রলের দাম ৮৭ পয়সা ও ডিজেলের দাম ৯১ পয়সা করে বেড়েছে। দিল্লিতে এক লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ৯৮.৬৪ রুপি। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯১.৫৮ রুপি। কর হার ভিন্ন হওয়ায় একেক প্রদেশে একেক দামে বিক্রি হচ্ছে পেট্রল ও ডিজেল।
এর আগে গত ১৫ মে পেট্রল ও ডিজেলের দাম লিটারে তিন রুপি বাড়ায় ভারত সরকার। হরমুজ প্রণালি বন্ধ থাকায় মোট চাহিদার ৪০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করতে পারছে না ভারত। বিশ্বে অপরিশোধিত তেলের আমদানিতে দেশটির অবস্থান তৃতীয়। ভারতের পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, ‘খুচরা বিক্রেতাদের প্রতিদিন ৭৫০ কোটি রুপি ক্ষতি হচ্ছে।
তাদের আর্থিক সহায়তা দেওয়ার কোনো পরিকল্পনা নেই ভারত সরকারের।’ তেল পরিশোধনাগারগুলো জানিয়েছে, আগামীতে ক্ষতি পুষিয়ে নিতে দাম আরো বাড়ানো প্রয়োজন হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.