সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় সিএনজি চালককে হত্যার অভিযোগ
প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় অটোচালককে হত্যার অভিযোগ উঠেছে চাঁদাবাজ শাহিনের বিরুদ্ধে। গত সোমবার উপজেলার সনমান্দী ইউনিয়নের দড়িকান্দী এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিএনজি চালক মুমিন(৪০)কে পিটিয়ে হত্যা করে। জানাযায় দড়িকান্দী থেকে বাংলা বাজার সিএনজি চলাচল করে। গত সোমবার ১০ টাকা চাঁদা না দেওয়ায় মুমিনকে পিটিয়ে আহত করে,দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে মুমিন মৃত্যুবরণ করেন। এলাকাবাসী ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শত-শত লোক নিয়ে মহাসড়ক বন্ধ করে মৃত মুমিনের বিচারের দাবি বিক্ষোভ মিছিল করে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com