আজ
|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, প্রায় ৩২ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ
প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৬
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
সোমবার (১৮ মে) সাতক্ষীরা ব্যাটালিয়নের আওতাধীন পদ্মশাখরা, ভোমরা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর ও হিজলদী বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, শাড়ি, ঔষধ এবং ৮ বোতল উইনকোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
পদ্মশাখরা বিওপি দাসপাড়া এলাকা থেকে ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে। ভোমরা বিওপি ফুলতলা মোড় এলাকা থেকে ৩ হাজার ২০০ টাকা মূল্যের উইনকোরেক্স সিরাপ আটক করে।
এছাড়া হিজলদী বিওপি গোবরপোতা এলাকা থেকে ১ লাখ ১১ হাজার টাকা, কাকডাঙ্গা বিওপি কেড়াগাছি এলাকা থেকে ১০ লাখ ২৫ হাজার টাকা এবং মাদরা বিওপির পৃথক দুই অভিযানে উত্তর ভাদিয়ালী এলাকা থেকে ৮ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়।
সুলতানপুর বিওপি উত্তর বর্মীতলা পোস্ট এলাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ আটক করে। অন্যদিকে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ব্রুজবাদশা জামালের মোড় এলাকা থেকে ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.