ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার ঈদযাত্রায় যান চলাচলের সুবিধার্থে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত টানা ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত চিঠি পেট্রোবাংলার চেয়ারম্যানকে পাঠিয়েছে, যেখানে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
অর্থাৎ ঈদুল আজহার পূর্বে সাত দিন এবং পরে পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে।
উল্লেখ্য, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি-আধাসরকারি সব অফিস বন্ধ থাকবে। এ ছাড়া ঈদ উপলক্ষে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানাগুলো।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com