আজ
|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
চট্টগ্রামে গাছের নিচে পড়েছিল বন্দুক-পাইপগান
প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৬
চট্টগ্রামের রাউজানে গাছের নিচে পড়ে থাকা একটি একনলা বন্দুক ও একটি দুইনলা পাইপগান জব্দ করেছে র্যাব।
সোমবার (১৮ মে) সকালে র্যাব-৭ এর একটি দল উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র দুটি জব্দ করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে নোয়াপাড়ায় ওসমান নামের এক ব্যক্তির বসতঘরের পেছনে কাঁঠালগাছের নিচে অস্ত্র পড়ে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও একটি দুইনলা পাইপগান জব্দ করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, জব্দ করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সেগুলো রাউজান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.