আজ
|| ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই সফর, ১৪৪৮ হিজরি
আবারও বাড়ল তেলের দাম, এখন কত
প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৬
মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর নতুন হুঁশিয়ারির জেরে আবারও অস্থির হয়ে উঠেছে বিশ্ব জ্বালানি বাজার। সোমবার এশিয়ার বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ১১১ দশমিক ২৮ ডলার। আর যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম উঠেছে ১০৭ দশমিক ৮৭ ডলারে।
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে গত কয়েক সপ্তাহ ধরেই অস্থির জ্বালানি বাজার। ফেব্রুয়ারির শেষ দিকে হামলার পর প্রতিক্রিয়াস্বরূপ ইরান কার্যত বন্ধ করে দেয় হরমুজ প্রণালি।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবহন হওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক বাজারে।
এদিকে যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষিতে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘ওদের (ইরানকে) দ্রুত এগোতে হবে, না হলে কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুবই গুরুত্বপূর্ণ।’
অন্যদিকে ইরানি সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, ওয়াশিংটন এখনো তেহরানের শান্তি প্রস্তাবের বিপরীতে বাস্তব কোনো ছাড় দেয়নি।
ফলে আলোচনায় অচলাবস্থা তৈরি হতে পারে বলে জানিয়েছে আধাসরকারি মেহের নিউজ এজেন্সি।
এর মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটি জানিয়েছে, আবুধাবির বারাকাহ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাছে ড্রোন হামলায় আগুন লাগে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম সীমান্ত দিক থেকে আসা তিনটি ড্রোনের মধ্যে দুটি ভূপাতিত করা হলেও একটি বিদ্যুৎ জেনারেটরে আঘাত হানে। এতে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পারমাণবিক নিরাপত্তায় প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে ড্রোনগুলোর উৎস নিয়ে তদন্ত করছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.