আজ
|| ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই সফর, ১৪৪৮ হিজরি
কোরবানির চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণে সাতক্ষীরায় প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২৬
সাতক্ষীরায় কোরবানি পশু জবাই, চামড়া সংরক্ষণ, সরকার কর্তৃক বিতরণকৃত লবণ যথানিয়মে প্রয়োগ, চামড়া রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোছা. কাউসার আজিজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মইনুল ইসলাম মইন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী,, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান ও সাতক্ষীরা বিসিকের ব্যবস্থাপক গৌরব দাশ, সহকারী কমিশনার নাফিউল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ, লবণের সঠিক ব্যবহার এবং চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.