সোনারগাঁয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক মহজমপুর শাখা স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ ও মিছিল
প্রকাশের তারিখঃ ১৪ মে, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক সোনারগাঁ শাখা স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ব্যবসায়ী ও গ্রাহকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে মহজমপুর কৃষি ব্যাংকের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন,জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন লতিফ, সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ সরকার,জামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য নাসিরউদ্দিন, ব্যবসায়ী মতিউর রহমান,আমিনুল ইসলাম চন্দন, সোহেল মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮১ সালে স্থানীয় কৃষকদের দাবির প্রেক্ষিতে তৎকালীন সংরক্ষিত নারী সাংসদ গোলবদন বেগম কৃষি বিপ্লব ঘটানোর জন্য কৃষি ব্যাংকের দাবি করেন। পরে এক নির্বাহী আদেশে মহজমপুর বাজারে এ শাখা প্রতিষ্ঠিত হয়। সেই থেকে এ কৃষি ব্যাংক থেকে উত্তর অঞ্চলের মানুষ সহজ শর্তে ঋণ নিয়ে কৃষি কাজ করে আসছেন। বর্তমানে এ শাখা প্রায় ৭ কিলোমিটার দূরে স্থানান্তরের জন্য কর্মকর্তা ও কর্মচারীরা পায়তারা করছেন।মানববন্ধনে তারা দাবি করেন,১৫ হাজার গ্রাহক এ ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকেন। জামপুর, সাদিপুর, নোয়াগাঁও ইউনিয়নের প্রবাসীরাও এ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে থাকেন। কৃষি ব্যাংকের এ শাখার কার্যক্রম দূরে সরিয়ে নিলে এ অঞ্চলের মানুষ বিপাকে পড়বেন। ব্যাংকের শাখাটি না সরানোর দাবি করেছেন। পরে এক বিক্ষোভ মিছিল বের করেন ব্যবসায়ীও গ্রাহকরা। বাংলাদেশ কৃষি ব্যাংক মহজমপুর শাখার ব্যবস্থাপক এসএম মাহমুদুল হাসান মন্ডল বলেন, ব্যাংকের শাখাটি বিজনেস এড়িয়ার না হওয়ার কারনে কর্পতৃক্ষ স্থানান্তরের সিদ্ধান্ত নেন। এছাড়া এ অঞ্চলের মানুষের কাছে প্রায় ৫৬ কোটি টাকার ঋণ বকেয়া রয়েছে। গত বছর এ শাখা ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।এসব বিষয় বিবেচনা করে শাখা স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com