আজ
|| ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরার আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ
প্রকাশের তারিখঃ ১৪ মে, ২০২৬
সাতক্ষীরা সদর আগরদাঁড়ি ইউনিয়নে একই গ্রামের তিন মরহুমের জানাজা একসাথে অনুষ্ঠিত হওয়ায় পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া ও আবেগঘন পরিবেশ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগরদাঁড়ি ইউনিয়ন আমীর মাওঃ মনিরুজ্জামান, আসাদুজ্জামান ও ফজলুর রহমানের জানাজা নামাজ একসাথে অনুষ্ঠিত হয়। একসাথে তিনজনের জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মাঠটি পরিণত হয় শোকাবহ জনসমুদ্রে।
জানাজা নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন— সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা কর্ম পরিষদ সদস্য শহীদ হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।এছাড়াও জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়। মরহুমদের মৃত্যুতে পুরো আগরদাঁড়ি এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাদের কর্মময় জীবন স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.