আজ
|| ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই সফর, ১৪৪৮ হিজরি
নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৪ মে, ২০২৬
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজের ছাদের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৪ মে সকাল ৯টা ৩০ মিনিটে মসজিদের ছাদের ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সিফাত উদ্দিন। জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সরকারি গুরুত্বপূর্ণ কাজে ঢাকা থাকায় তার পক্ষে তিনি এ কাজের উদ্বোধন করেন।
এর আগে গত ১ মে শুক্রবার জুম্মার নামাজের পর জেলা প্রশাসক মোঃ রায়হান কবির মসজিদের পুনঃসংস্কার কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মসজিদের ইমাম ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মসজিদের দ্বিতীয় তলার কিছু অংশ আরসিসি ঢালাই করা হলেও বাকি পুরো অংশটাই টিন দিয়ে নির্মিত ছিল। দীর্ঘদিনের ব্যবহারে টিন ক্ষয়প্রাপ্ত ও মরিচা ধরে ছিদ্র হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিতেই দ্বিতীয় তলার ফ্লোর পানিতে ভেসে যেত এবং শত শত মুসল্লির নামাজ আদায়ে ভোগান্তি হতো।
এ অবস্থায় জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা পরিষদের অর্থায়নে মসজিদটির সংস্কার কাজ হাতে নেওয়া হয়। পুরোনো টিন পরিবর্তন করে পুরো দ্বিতীয় তলা আরসিসি ঢালাইয়ের ব্যবস্থা করা হয়েছে। সংস্কার কাজ সম্পন্ন হলে বৃষ্টির সময় মুসল্লিদের নামাজ আদায়ে আর কোনো অসুবিধা হবে না।
পুনঃসংস্কার কাজের উদ্বোধনকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেছিলেন, “কালেক্টরেট মসজিদে প্রতিদিন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য মুসল্লি নামাজ আদায় করেন। বৃষ্টিতে তাদের ভোগান্তি আমাদের ব্যথিত করেছে। আল্লাহর ঘরের খেদমত করা আমাদের দায়িত্ব। দ্রুততম সময়ে মানসম্মতভাবে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলাম। সেই নির্দেশের ধারাবাহিকতায় দ্রুত সময়ে আজ ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন হলো। কাজ শেষ হলে মুসল্লিরা বৃষ্টির সময়ও স্বস্তিতে ইবাদত করতে পারবেন।
ঢালাই কাজের উদ্বোধনে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিফাত উদ্দিন বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। মসজিদের এই সংস্কার কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা করা হবে। মুসল্লিদের সুবিধাই আমাদের মূল লক্ষ্য।
মুসল্লিরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ,মোস্তফা কন্ট্রাক্টর, স্থানীয় মুরুব্বী, মসজিদের ইমাম ও মতয়াল্লী উপস্থিত ছিলেন
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.