আজ
|| ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে মুখোশধারীদের ডাকাডাকিতে দরজা খোলায় কাল হলো নজরুল ইসলামের
প্রকাশের তারিখঃ ১৪ মে, ২০২৬
সোনারগাঁ (প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে মুখোশধারী ডাকাতদের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মুক্তিপুর গ্রামের গাজী মিয়ার ছেলে। নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান,গভীর রাতে ৪ থেকে ৫ জনের একদল মুখোশধারী ব্যক্তি তাদের বাড়ির সামনে এসে নজরুল ইসলামের নাম ধরে ডাকাডাকি করেন। দরজা খোলার পর তারা ঘরে ঢুকে নজরুল ইসলামকে হাত-পা বেঁধে মারধর শুরু করেন। একপর্যায়ে শাহানাজ বেগমকেও হাত-পা ও গলায় বেঁধে নির্যাতন করা হয়। তিনি আরও জানান,ডাকাতরা ঘরের চাবি নিয়ে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ ৬০ হাজার টাকা,প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ সময় তাদের চিনে ফেলায় নজরুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম সারোয়ার বলেন,ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.