আজ
|| ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২৬
সাতক্ষীরা প্রতিনিধি :
“সবার আগে বাংলাদেশ, করবো কাজ, গড়বো দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক মিস কাউসার আজিজ এর সভাপতিত্বে সরকারের চলমান ও প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম—ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কার্যক্রম, নারীদের জন্য গাড়ি সুবিধা, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল ।
ব্রিফিংয়ে বলা হয়, এসব কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষকের স্বার্থ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেকী ইলাহী,দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলাম, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধ মুহ.জিল্লুর রহমান,দেশ টিভির জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধ আমিনা বিলকিস ময়না, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি,সিনিয়র সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস, গোলাম সরোয়ার, আক্তারুজ্জামান বাচ্চু,এস,এম রেজাউল ইসলাম,শাহ জাহান আলী মিটন,মীর আবু বকর'সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন।
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, সরকারের এসব উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.