
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি লোহার পাইপ গান ও একটি কার্তুজের খোসাসহ এক আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সোমবার (১১ মে) রাত ১০টা ৫০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মদিনাবাগ এলাকার জনৈক রাকিব প্রধানের বাড়ির পাশের তিন রাস্তার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি লোহার পাইপ গান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মুরাদ (৩০)। তার পিতার নাম মৃত কামাল হোসেন এবং মাতার নাম মাসুদা বেগম। তিনি সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী চেয়ারম্যান অফিস এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজের খোসা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং থানা থেকে লুট হওয়া অস্ত্র পুনরুদ্ধারে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com