আজ মঙ্গলবার, মে ১২, ২০২৬ খ্রিস্টাব্দ

 

সোনারগাঁও (প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তার উন্নয়ন কাজ না হওয়ার কারণে গুরুত্বপূর্ণ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর বাজারের রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। উক্ত রাস্তায় সোনারগাঁও উপজেলা থেকে তালতলা হয়ে একদিকে নরসিংদী অন্য এশিয়ান হাইওয়ের সড়কে ঢাকা ও গাজীপুর সংযোগ হয়েছে। গত ১৫ বছর যাবত রাস্তাটিতে কোন উন্নয়ন ছোঁয়া লাগেনি। বর্তমানে মহজমপুর বাজারের সামনে বড় বড় গর্ত হওয়ার কারনে প্রতিদিন গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনা শিকার হয়। এসএসসি পরিক্ষা তালতলা,বারদী সোনারগাঁয়ের রাস্তা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ১২ মে মঙ্গলবার ভোরে আস্থাফিট কোম্পানির মাল বুঝাই লড়ি গাড়িটি উল্টে গিয়ে চলাচলের রাস্তাটি দীর্ঘ আট ঘন্টা গাড়ি চলাচলের অনুপযোগী হয়েছে। এলাবাসী বিভিন্ন কোম্পানির আমান গ্রুপ,ফ্রেস কোম্পানি ও আস্তা ফিট কোম্পানির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও কোন প্রকার পদক্ষেপ নেয়নি। এলাকাবাসীর সোনারগাঁও উপজেলা প্রশাসনের কাছে দাবি রাস্তাটির উন্নয়ন কাজের জন্যে যেন দ্রুত পদক্ষেপ নেন।

Exit mobile version