আজ
|| ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার
প্রকাশের তারিখঃ ১২ মে, ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকাল ৬টার দিকে লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সোমবার দুপুরে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয় বলে জানিয়েছে স্থানীয়রা।
নিহতরা হলেন: মনিরুল (১৫) ও শুভ (১৫)। তারা গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে পুলিশ।
মনিরুল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের মোহাম্মদ জাকিরের ছেলে। বর্তমানে পরিবারসহ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
শুভ পটুয়াখালী জেলার মরিচবুনিয়া এলাকার মিজান শিকদারের ছেলে। পরিবারসহ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মাসুম বিল্লাহ জানান, সোমবার দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে নাভানা মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের নয়াপাড়া বার্মাস্ট্যান্ড এলাকার ১ নম্বর সেতুসংলগ্ন স্থানে গোসল করতে নামে।
গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ নিখোঁজ থাকে।
এসআই মাসুম বিল্লাহ আরও জানান, রাতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। মঙ্গলবার ভোরে স্থানীয়রা লেকের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.