গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনের মৃত্যু, জানালায় বাঁধা ছিল স্ত্রীর লাশ
প্রকাশের তারিখঃ ৯ মে, ২০২৬
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে অভাবনীয় এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে) ভোরে একটি বসতঘর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন ওই বাড়ির গৃহকর্তার তিন সন্তান, তার স্ত্রী এবং শ্যালক। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা প্রবাসী মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। ঘটনার পর থেকে বাড়ির কর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘরের মেঝেতে তিনটি শিশুর লাশ, একটি খাটের ওপর যুবকের মরদেহ এবং জানালার গ্রিলের সঙ্গে বাঁধা অবস্থায় এক নারীর লাশ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গৃহকর্তা ফোরকান মিয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি নিজের তিন সন্তান, স্ত্রী ও শ্যালককে জবাই করে হত্যা করেন এবং স্ত্রীর লাশ জানালার সঙ্গে বেঁধে রাখেন।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় এই নির্মম ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পলাতক আসামি ফোরকান মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com