আজ
|| ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
ব্র্যাকের উদ্যোগে নারায়ণগঞ্জে গণপরিবহনে নারী ও কন্যা শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর অভিযোগের পদ্ধতি, নিস্পতি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৭ মে, ২০২৬
৭ মে ২০২৬ বৃহস্পতিবার, শিখা প্রকল্প, সড়ক নিরাপত্তা কর্মসূচি, ব্র্যাক এর আয়োজনে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর অভিযোগের পদ্ধতি, নিষ্পত্তি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ গ্রীন পলান্ন রেস্টুরেন্টে এবং পার্টি সেন্টার, ১ নং আলম খান লেন, নারায়ণগঞ্জ-১৪০০ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ। মো: নাজমুল হক প্রজেক্ট লিড, ব্র্যাক রোড সেফটি প্রোগ্রাম ও আফরোজা খাতুন, ম্যানেজার-জেন্ডার, মেইনস্ট্রিমিং (জেজেডি), ব্র্যাক প্রশিক্ষক হিসেবে অংশগ্রহনকারীদের প্রশিক্ষণ দেন।
এতে অংশগ্রহন করেন সুমন চৌধুরী, ব্র্যাক জেলা সমন্বয়কারী (বিডিসি) নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিস। এছাড়াও উপস্থিত ছিলেন জেসমিন জুঁই, রিজিওনাল ম্যানেজার, জেন্ডার (জেজেডি), ব্র্যাক, মোঃ নূর ইসলাম নূর, ফিল্ড কমিউনিকেটর, ব্র্যাক রোড সেফটি প্রোগ্রাম, রাকিবুল ইসলাম ইফতি, কমিউনিটি ভলান্টিয়ার নারায়ণগঞ্জ টিম লিডার, ব্র্যাক রোড সেফটি প্রোগ্রাম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), বিআরটিএ, নারায়ণগঞ্জ সার্কেল।
শিখা প্রকল্পের সহায়তায় নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দের অংশগ্রহণে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর অভিযোগের পদ্ধতি, নিস্পত্তি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ গণপরিবহনে নারীদের ঝুঁকিসমূহ এবং গণপরিবহন খাতে যৌন হয়রানি প্রতিরোধে (নারীদের ঝুঁকি কমানো ও নিরাপদ নারীবান্ধব যাত্রীসেবা নিশ্চিতকরণে শ্রমিকদের দায়িত্ব ও আচরণবিধি), অভিযোগ ও রিপোর্টিং মেকানিজম, কার্যকর অভিযোগ গ্রহণের পদ্ধতি, গোপনীয়তা রক্ষা ও অভিযোগ নিস্পত্তির ধাপসমূহ ইত্যাদি সমূহ নিয়ে আলোচনা করা হয় এবং আলোচনা শেষে একটি কর্মপরিকল্পনা তৈরী করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.