আজ
|| ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে নিজস্ব অর্থায়নে ভ্যাকসিন সহায়তা প্রদান করেন — এমপি মান্নান
প্রকাশের তারিখঃ ৭ মে, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জনগনের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিতকরণে মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্যে নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার সকালে ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান। এসময় ভ্যাকসিন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব,সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহ, আর এমও ডা.মোস্তাফিজুর রহমান দিগন্ত, আবাসিক মেডিকেল অফিসারসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগন উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান বলেন
জনকল্যাণমূলক কাজে সকলকে এগিয়ে আসতে হবে এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.