আজ
|| ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
৩০তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুল ও সম্পাদক মিজানুর
প্রকাশের তারিখঃ ৪ মে, ২০২৬
দীর্ঘ এক যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গঠিত হয়েছে ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি।
সম্প্রতি রাজধানীর পুলিশ অফিসার্স মেসের ভিআইপি মিটিং রুমে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ব্যাচের পূর্বতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়, যা উপস্থিত ও অনলাইনে যুক্ত কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমান। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাসমিন আক্তার।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আহম্মদ আলী, মো জসীম উদ্দিন, আজমিলা নাসরীন চৌধুরী, মো. রোকনুজ্জামান সরকার এবং আরাফাতুল ইসলাম। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. ফজলুর করিম।
অর্থ-সম্পাদক হিসেবে মো. সাজ্জাদ হোসেন এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. জাকিরুল হাসান নির্বাচিত হয়েছেন। এছাড়াও একঝাঁক দক্ষ কর্মকর্তাকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মো. জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো একটি ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠায় আন্তরিকতার সঙ্গে কাজ করা। আমরা বিশ্বাস করি, এই কমিটি দেশপ্রেমের স্পিরিট ধারণ করে দেশের আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।’
সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান তার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশ পুলিশকে সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ ও আস্থার আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। জনকল্যাণের পাশাপাশি পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণেও এই কমিটি সক্রিয় থাকবে।’
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তাসমিন আক্তার তার প্রতিক্রিয়ায় জানান, নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি জনবান্ধব পুলিশ বাহিনী গঠনের যে অনন্য সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে বর্তমান কমিটি সচেষ্ট থাকবে। সভায় উপস্থিত সকল সদস্য নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে পেশাগত উৎকর্ষ সাধনে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.