আজ
|| ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
যানযট নিরসনে পেশা দায়িত্বে বিশেষ ভুমিকা পালন করায় টি আই করিম’কে সম্মাননা ক্রেস্ট প্রদান
প্রকাশের তারিখঃ ৪ মে, ২০২৬
নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ১৭ বছরে পদার্পণ উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীদের সম্মাননা স্মারক প্রদান এবং অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়।
এসময় যানযট নিরসনে পেশা দায়িত্বে বিশেষ ভুমিকা পালন করায় নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের টি আই (প্রশাসন) এম এ করিম’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
রবিবার, ৩ মে বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে পত্রিকাটির ১৬ বছর পূর্তি শেষে ১৭তম বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে এবং প্রধান বার্তা সম্পাদক এম আর হায়দার রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক (রুমন রেজা)। উদ্বোধন করেন পত্রিকার প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদ সদস্য মাওলানা মইনউদ্দীন আহমেদ, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমি এবং নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.