আজ
|| ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই সফর, ১৪৪৮ হিজরি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
প্রকাশের তারিখঃ ৩ মে, ২০২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২) ও টুম্পা (৮) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে এবং টুম্পা একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে। তারা সোনাবো এলাকার আলাউদ্দিন ও মমিন মিয়ার বাড়িতে বসবাস করছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক দেড়টার দিকে সোনাবো এলাকার মতিন মিয়ার বাড়ির পুকুরপাড়ে খেলাধুলা করছিল ফারিহা ও টুম্পা। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন এবং দ্রুত পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন বলে জানা যায়।
দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.