হাজারো কিশোরের অংশগ্রহণে সাতক্ষীরায় শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’
প্রকাশের তারিখঃ ২ মে, ২০২৬
সাতক্ষীরা প্রতিনিধি: তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’।
তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার (২ মে) বিকাল ৩টায় সারাদেশের সঙ্গে একযোগে এ প্রতিযোগিতার ভার্চ্যুয়ালে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় নির্বাচন করে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা বিকাশ করা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের আয়োজনে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশগ্রহণ করছে। জেলা পর্যায়ে মোট ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে—ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট।
খেলাগুলো সাতক্ষীরা জেলা স্টেডিয়াম, সাতক্ষীরা সরকারি কলেজ পুকুর এবং সাতক্ষীরা টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতা চলবে আগামী ৯ মে পর্যন্ত।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ আয়োজনের মাধ্যমে সাতক্ষীরা থেকে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল,সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) , অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস,সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম,জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবুসহ জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com