আজ
|| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
মহান মে দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লিখন মন্ডল
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি : আজ ঐতিহাসিক মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাসিক ৬নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক লিখন মন্ডল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা ন্যায্য মজুরি ও দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে যে আত্মত্যাগ করেছিলেন, তার ফলেই আজ বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।”
তিনি আরও বলেন, “শ্রমিক ও মেহনতি মানুষই উন্নয়নের মূল চালিকাশক্তি। আমাদের দেশে বসবাসরত কৃষক, দিনমজুর ও সকল শ্রমজীবী মানুষের পরিশ্রমেই গড়ে ওঠে গ্রামীণ অর্থনীতি।
পরিশেষে তিনি মহান মে দিবসে সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং শ্রমিক -মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.