আজ
|| ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই সফর, ১৪৪৮ হিজরি
খোলা ড্রামের ভোজ্যতেল বর্জনে জোর, সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মশালা
প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “কেমিকেলের ড্রামের খোলা ভোজ্যতেল ব্যবহারের ক্ষতিকর দিক ও ভোক্তা সচেতনতা” বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ শোয়েব। মুখ্য উপস্থাপক হিসেবে বক্তব্য দেন মুস্তাক হাসান মুহাঃ ইফতেখার। স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত।
এছাড়াও বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল,সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, ডা. ইসমত জাহান সুমনাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এসময়বক্তারা বলেন, খোলা ড্রামে সংরক্ষিত ভোজ্যতেলে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রণের আশঙ্কা থাকে, যা শরীরে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দীর্ঘমেয়াদে হৃদরোগসহ নানা জটিল রোগের ঝুঁকি তৈরি করে। পাশাপাশি এসব তেলে প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ থাকে না।তাঁরা আরও জানান, খোলা লবণে আয়োডিনের উপস্থিতি নিশ্চিত না হওয়ায় তা ব্যবহার করলে হাইপারটেনশনসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। তাই জনস্বার্থে প্যাকেটজাত ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের উপর জোর দেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কর্মশালাটি সঞ্চালনা করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রোগ্রাম অফিসার ডা. আলিভা হক।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.