আজ বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ আট কর্মকর্তাকে বদলি করেছে সরকার। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে— আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১২-এর (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে এপিবিএন- ৫-এর অধিনায়ক, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ১২ এপিবিএনের অধিনায়ক, ১৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিহাব কায়সার খানকে অপরাধ তদন্ত বিভাগে (পিবিআই), র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার ও র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামানকে বদলি করা হয়েছে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে।

এ ছাড়া ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার, সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মো. মোকবুল হোসেনকে কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে বদলি করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে।

Exit mobile version