আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৬
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রি. সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে নারায়ণগঞ্জে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা ও সিভিল সার্জন অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “পুষ্টিহীনতা দূর করে একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য। মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে পারলে আগামীর বাংলাদেশ হবে আরও শক্তিশালী। অপুষ্টি দূরীকরণে সরকার বিনামূল্যে ভিটামিন-এ ক্যাপসুল, কৃমিনাশক ওষুধ ও পুষ্টি পরামর্শ দিচ্ছে। এই সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান বলেন, “পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্থানীয়ভাবে সহজলভ্য পুষ্টিকর খাবার গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করাই আমাদের উদ্দেশ্য।”
অনুষ্ঠান শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলায় পুষ্টি বিষয়ক ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.