২ ইরানি ট্যাংকার জব্দ করল মার্কিন বাহিনী, ‘জলদস্যুতা’ বলল ইরান
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৬
ভারত মহাসাগরে ইরানের দুটি তেলবোঝাই ট্যাংকার জাহাজ জব্দ করে নিয়ে গেছে মার্কিন নৌবাহিনী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে নিন্দা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল জেনিন ফেরিস পিরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন, গত কাল মঙ্গলবার রাতে ভারত মহাসাগর থেকে ‘ম্যাজিস্টিক এক্স’ নামের একটি ট্যাংকার জাহাজ আটক করে নিজেদের জিম্মায় নিয়ে গেছে মার্কিন নৌবাহিনী। এর দু’দিন আগে কাছাকাছি এলাকা থেকেই ‘টিফানি’ নামের আরও একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছিল মার্কিন নৌসেনারা।
ম্যাজিস্টিক এক্স এবং টিফানি— উভয় ট্যাংকারের প্রতিটিতে ১৯ লাখ করে অপরিশোধিত তেল পাওয়া গেছে। এই তেল ইরান থেকে এসেছে বলেও নিশ্চিত হয়েছে মার্কিন প্রশাসন।

এদিকে জেনিন ফেরিস পিরো’র এই বার্তা নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়েই বলেছেন, “এটা (জেনিন পিরোর বক্তব্য) সাগরে জলদস্যুতা এবং সশস্ত্র ডাকাতিকে বৈধতা দেওয়ার নির্লজ্জ প্রচেষ্টা। জলদস্যুদের প্রত্যাবর্তনকে স্বাগতম। নতুন এই জলদস্যুরা সরকারের ইস্যু করা ওয়ারেন্ট নিয়ে দেশের পতাকাবাহী জাহাজে ঘুরে বেড়ায় এবং নিজেদের চুরি-ডাকাতিকে ‘আইনের প্রয়োগ’ বলে দাবি করে।”
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com