আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের আবারও রিমান্ডে
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৬
বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে মামলায় ডিজিএফআই’র সাবেক পরিচালক ও বহিস্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৯ এপ্রিল) এ মামলায় দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম আসামিকে পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন।
এর আগে গত ২৩ এপ্রিল এ মামলায় চারদিন, ২৭ এপ্রিল দুইদিন রিমান্ড মঞ্জুর হয় নাছেরের।
গত ৩০ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়। এরপর বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন। বিকেল ৪টার সময় উত্তরা পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর আন্দোলনকারীরা পৌঁছালে আসামিসহ অজ্ঞাত আসামিরা বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উদ্দেশ্যে গুলি বর্ষণ করেন। আসামিদের ছোড়া গুলিতে মাহমুদুল হাসানের শরীরে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনার তার পরিবার থেকে তার মামা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.