আজ
|| ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—
প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত "সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার, ২৮ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আদালত চত্বরে বিভিন্ন আইনগত সেবা প্রদানকারী স্টলের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান আবু শামীম আজাদ বলেন, “যাদের অর্থাভাবে আইনগত সহায়তা নিতে কষ্ট হয়, তাদের জন্য রাষ্ট্র লিগ্যাল এইড নিয়ে প্রস্তুত আছে। লিগ্যাল এইড কারও প্রতি কোনো অনুগ্রহ নয়, বরং আইনের আশ্রয় নেওয়া তাদের সাংবিধানিক অধিকার।”
অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। তবে সকল নাগরিককে সমান করতে চাইলে অন্তত আদালতের দরজা পর্যন্ত পৌঁছার অধিকার দেওয়া দরকার। সরকারি আইনি সহায়তা সেই দরজাটাই খুলে দেয়।”
বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী বলেন, “বিনা খরচে আইনি সহায়তা পেলে সমাজে মামলা-মোকদ্দমার প্রবণতা কমবে। বিরোধ নিষ্পত্তিতে এডিআর-কে গুরুত্ব দিচ্ছি আমরা। দরিদ্র মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য পুলিশ লিগ্যাল এইড অফিসের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।”
নারায়ণগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, আইনজীবী, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং সাধারণ জনগণ।
দিবসটি উপলক্ষে আদালত প্রাঙ্গণে বিনামূল্যে আইনি পরামর্শ, আবেদন গ্রহণ ও তথ্য সেবা প্রদান করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.