সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাস নির্মানের জন্যে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল সোমবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের কোবাগা পেচাইন এলাকায় জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে আন্ডারপাস নির্মানের জন্যে এলাকাবাসী মানববন্ধন বিক্ষোভ ও মিছিল করে। উক্ত এশিয়ান হাইওয়ে সড়ক দুই পাশে উঁচু করার কারণে ৫টি গ্রামের জনগণ ও এলাকার কোমলমতি শিক্ষার্থীরা মাদ্রাসা,মসজিদ ও কবর যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে শুধু তাই নয় গর্ভবতী মায়েরা অসুস্থ হলে এবং সাধারণ রোগীকে হাসপাতালে নিতে অনেক দুর দিয়ে ঘুরে আসতে গিয়ে দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীরা অনেক দুর্ঘটনার কবলে পড়ে। এলাকাবাসী জানান,এ নিয়ে তিনবার আন্ডারপাস এর জন্যে এলাকাবাসী মানববন্ধন করেছে।এশিয়ান হাইওয়ে সড়কের ঠিকাদাররা বিভিন্ন সময়ে আশ্বাস্য দিয়েছিল কিন্তু কোন উপকার হয়নি। এলাকাবাসীর দাবী সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীর কাছে আপনার মাধ্যমে আমাদের এই দুরবস্থা জানানো হোক যাতে করে উক্ত এলাকায় আন্ডারপাস নির্মাণের জন্যে পদক্ষেপ নেন। এসময় অভিভাবক,শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ মো.আঃ মালেক,শরিফ,কামাল,সালাম,তৌয়ব আলী,শামিম,আসাদুজ্জামান,আনু,জোর বক্তব্য রাখেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com