আজ সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ খ্রিস্টাব্দ

 

সাতক্ষীরায় চলতি মৌসুমের আম ভাঙার নির্ধারিত সময়সূচি (ম্যাংগো ক্যালেন্ডার) ঘোষণা করা হয়েছে। আগামী ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন জাতের আম ভাঙা যাবে।

রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক আফরোজা আখতার আনুষ্ঠানিকভাবে এ ক্যালেন্ডার ঘোষণা করেন।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ এবং আম চাষি সমিতির নেতা লিয়াকত আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী,৫ মে থেকে ২৬ মে: গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম ভাঙা যাবে।
১৫ মে: হিমসাগর ও খিরসা আম ভাঙার সময় নির্ধারণ করা হয়েছে।২৭ মে: ল্যাংড়া আম ভাঙা শুরু হবে।৫ জুন: আম্রপালি আম ভাঙার নির্ধারিত তারিখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, চাষিদের দাবির প্রেক্ষিতে ল্যাংড়া ও আম্রপালি জাতের আম ভাঙার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব আম পরিপক্কতা অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, অপরিপক্ক আম ভাঙা ও বাজারজাতকরণ রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Exit mobile version