আজ
|| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ এর উদ্বোধন করলেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
প্রকাশের তারিখঃ ২৫ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর আয়োজনে নারায়ণগঞ্জে 'বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬' মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ২৫ এপ্রিল শনিবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন তিনি।
মেলা উদ্বোধন অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, এমপি এবং নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আবুল কালাম, এমপি।বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাসির।
বহুমুখী পাটপণ্য মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথির বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কাঁচা পাট রপ্তানির তুলনায় পাটপণ্য তৈরি করে রপ্তানি করলে বেশি মূল্য সংযোজন হয় ও কর্মসংস্থান সৃষ্টি হয়। এ লক্ষ্য অর্জনে কিছু চ্যালেঞ্জ থাকলেও দীর্ঘমেয়াদে এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে। আর এজন্য কাঁচা পাট রপ্তানির পরিবর্তন বহুমুখী পাটপণ্য ও ফিনিশড প্রোডাক্ট উৎপাদন বাড়াতে পারলে রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।পাশাপাশি সরকারি দপ্তরে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে নির্দেশনা জারি করা হয়েছে, যাতে পলিথিনের ব্যবহার কমানো যায়।
তিনি আরো বলেন, সাম্প্রতিক জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে কিছু উদ্বেগ তৈরি হলেও প্রকৃত হিসাবে এর প্রভাব তুলনামূলক কম। বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধির পেছনে অনেক ক্ষেত্রে বাস্তবতার চেয়ে গুজব ও জল্পনাকল্পনাই বেশি ভূমিকা রাখে। এ বিষয়ে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য যাচাই করে উপস্থাপনের আহ্বান জানান তিনি। একটি ট্রাক ২০০ কিলোমিটার পথ অতিক্রমে প্রায় ৩০ লিটার ডিজেল ব্যবহার করে। এতে অতিরিক্ত ব্যয় হয় প্রায় ৪৫০ টাকা। ১০ হাজার কেজি পণ্য পরিবহনে প্রতি কেজিতে খরচ বাড়ে প্রায় ৪৫ পয়সা, যা পণ্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ হতে পারে না।
এসময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিসি রায়হান কবির বলেন যে, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালি আঁশ হিসেবে পরিচিত। পরিবেশবান্ধব পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি এবং নতুন নতুন পাটজাত পণ্যের প্রসার ঘটাতে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। তিনি পাটশিল্পের উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মেলাটি দেশীয় বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠান তাদের পাটজাত পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। মেলাটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং এতে পাটের তৈরি নানাবিধ আধুনিক ও ব্যবহারিক পণ্যের সমাহার রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.