আজ
|| ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৫ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর জেলা ও মহানগর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান। সম্মেলনটি উদ্বোধন করেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন। জাতীয়তাবাদী আদর্শ তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সাংস্কৃতিক কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যেই এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.