আজ
|| ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে নির্বাচনি প্রতিশ্রুতি রাখলেন এমপি মান্নান
প্রকাশের তারিখঃ ২৫ এপ্রিল, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উত্তর জাইদেরগাঁও গ্রামের একটি রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক,সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি, মোহাম্মদ ছাফির উদ্দিন মজনু। ২৫ এপ্রিল শনিবার উপজেলার সকালে সনমান্দি ইউনিয়ানের ৯নং ওয়ার্ডের ডিপলেট ফ্যাক্টরী থেকে দড়িকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দড়িকান্দী ইদগাহ,কবরস্থান ও মসজিদে যাওয়ার রাস্তার ১৮০ ফিট সিসি ঢালাই কাজ অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মোহাম্মদ ছাফির উদ্দিন মজনু। ২০২৫-২৬ অর্থ বছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে কাজটি করেন। জানা যায়,নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান‘র নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ইউনিয়নের বিপ্লবিক পরিবর্তন ও যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন কার্যক্রম হাতে নেন। তারই ধরাবাহিকতায় ইউনিয়নের এসকল উন্নয়ন কাজের অগ্রগতি হচ্ছে।এসময় গ্রামবাসী উপস্থিত ছিলেন। সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক,সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি, মোহাম্মদ ছাফির উদ্দিন মজনু জানান,আমি কথায় নয়,কাজে বিশ্বাসী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.