আজ শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ খ্রিস্টাব্দ

 

সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। গতকাল শুক্রবার বিকেলে জামপুর ইউনিয়নের তালতাল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ করে। জামপুর ইউনিয়নের সর্ব সাধারণের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধনে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে সোনারগাঁ  উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আল মুজাহিদ মল্লিক,জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.  গিয়াসউদ্দিন ভুঁইয়া,সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, সোনারগাঁ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলুল হক মেম্বার, সদস্য সচিব এম এ মিলন ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা বক্তব্য রাখেন। মানববন্ধনে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন । মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।  মিছিলটি তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে শুরু হয়ে মদনপুর-আড়াইহাজার সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন,জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। সকলেই মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের চেনেন ও জানেন। এসব মাদক ব্যবসয়ীদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেয়। এ ধ্বংসের হাত থেকে পরিবার থেকে শুরু করে সমাজকে রক্ষা করতে হবে।

Exit mobile version