আজ শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগে কর্মরত ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।)

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

এদিকে মো.আসাদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন দৈনিক জনদর্পণ পত্রিকার প্রকাশক মো. আশ্রাফ উদ্দিন।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

ডিএমপি সূত্রে জানা যায়, ইন্সপেক্টর আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়।

Exit mobile version