আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২২ এপ্রিল, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি); সারাদেশে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০ দিনের এই কার্যক্রমে ৫ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৫৫ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। ২২ এপ্রিল উপজেলা কমপ্লেক্স এর উদ্যোগে কো-অর্ডিনেশন সভায় এ তথ্য জানানো হয়,যা শিশুস্বাস্থ্য সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হইবে। এসময় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আসিফ আল জিনাত। প্রধান অতিথি বলেন,হাম ও রুবেলা—এই দুইটি মারাত্মক রোগ থেকে শিশুদের রক্ষা করতে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত কার্যকর। তাই অভিভাবকদের সচেতনতা হওয়া দরকার ও নির্ধারিত সময়ের মধ্যে শিশুদেরকে টিকা দিয়ে তার সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ জীবন নিশ্চিত করুন এবং সচেতনতা,অংশগ্রহণ আর সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.