আজ
|| ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান
প্রকাশের তারিখঃ ২২ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্য ইস্যুতে ঢাকার ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানের প্রশংসা করে তেহরান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।
ঢাকাস্থ ইরান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারস্পরিক সম্মান ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। দেশটি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আনতালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে অনুষ্ঠিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ’র সাম্প্রতিক বৈঠককে স্বাগত জানিয়ে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
এতে উল্লেখ করা হয়, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান কাজ করছে এবং আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয় এবং এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
এ ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের খবরে বাংলাদেশের সমবেদনা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোসহ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
একই সঙ্গে দূতাবাস মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে ‘সিলেক্টিভ’ ও ভুল তথ্য প্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়েছে।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দূতাবাস পারস্পরিক সম্মান বজায় রাখা এবং বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে—এমন কার্যক্রম পরিহারের আহ্বান জানিয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.