নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৬
সোমবার (২০ এপ্রিল) বিকেলে ফতুল্লা থানাধীন ফাজিলপুর কয়লার মাঠ এলাকায় র্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান চালানো হয়।
অভিযানে জানা যায়, “মেসার্স শরিফুল এন্টারপ্রাইজ” নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বৈধ অনুমোদন ছাড়াই ডিজেল ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করে।
র্যাব-১১ সূত্র জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com