নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে ফতুল্লা থানাধীন ফাজিলপুর কয়লার মাঠ এলাকায় র্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান চালানো হয়।
অভিযানে জানা যায়, “মেসার্স শরিফুল এন্টারপ্রাইজ” নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বৈধ অনুমোদন ছাড়াই ডিজেল ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করে।
র্যাব-১১ সূত্র জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



