আজ
|| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
ডিজেল নিয়ে আসছে আরো ৫ জাহাজ
প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল, ২০২৬
জ্বালানি তেলের সংকট কাটাতে দেশে আসছে আরো ৫ জাহাজ। গত সপ্তাহে যেখানে এসেছিল ১ লাখ ১০ হাজার টন ডিজেল, সেখানে চলতি সপ্তাহেই ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল ও ৩২ হাজার টন জেট ফুয়েল নিয়ে দেশে আসছে এসব জাহাজ।
সোমবার (২০ এপ্রিল) সকালেই ওমান থেকে ৩৫ হাজার টন এবং দুপুরে মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গোল্ডেন হরাইজন ও এফপিএমসি। এ ছাড়া বিকালে ভারত থেকে আরো ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসবে প্যাসিফিক ইনডিগো।
জাহাজগুলোর লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইনের প্রতিনিধি নজরুল ইসলাম জানান, ‘দেশে জ্বালানি সংকটের বিষয়টি মাথায় রেখে দ্রুততম সময়ে তেল খালাসের বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আগে থেকে লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। জাহাজ এসে ভেড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তেল খালাস শুরু করে দেওয়া হচ্ছে।’
তিনি আরো বলেন, গত শুক্রবার ১ লাখ ৩৬ হাজার টন জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ এসে ভিড়েছিল।
সেগুলোর খালাস কার্যক্রম এখনো চলছে। এর সঙ্গে আজকে যোগ হচ্ছে ১.০১ লাখ টন নিয়ে আসা আরো তিনটি জাহাজ। আগামী তিন দিনে ৩২ হাজার টন ডিজেল নিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আসবে হাফনিয়া চিতা। আর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ৩২ হাজার টন জেট ফুয়েল নিয়ে আসবে জিং টং ৭৯৯।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.