নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুত রাখা ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার গোদনাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১ হাজার ৫০ লিটার ডিজেল ও ৭০ দশমিক ৫ লিটার অকটেন উদ্ধার করা হয়। উদ্ধার করা তেল পরবর্তীতে পদ্মা ডিপোর পরিচালন কর্মকর্তা সালেহ সামিরের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com