আজ
|| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে মাদক, ডাকাতির প্রস্তুতি, চুরি ও অন্যান্য অপরাধে জড়িত আসামিরা রয়েছে। শনিবার দুপুরে এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান মুন্সী। গ্রেপ্তারকৃত আসামিদের নাম হলো— নাদিম (২৪), শিপন (২৯), মো. সোহেল (৩৮), জসীম ওরফে বাবু (৪২), মোঃ আল-ইমরান (২৪), মোঃ সিয়াম হোসেন (২৪), মোঃ হিমেল (২৩), মোঃ আজিজুল (২৫), মোঃ ইমান হোসেন (২৩), মোঃ ফাহিম হোসেন (২৩), সুজন (২৫), জাকির (৪০), মোঃ জাহাঙ্গীর হোসেন (৩১), মোঃ ইদ্রিস আলী (২৯), মোঃ স্বপন হোসেন (৩৫), আঃ কাদির ওরফে ফালান (৩২), নাঈম (২০), মোঃ আল আমিন ওরফে শিপন (২৫), মোঃ সিফাত (২০), মোঃ শামীম (২১)।
পুলিশ জানায়, ১৮ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০নং ওয়ার্ডের চিত্তরঞ্জন এলাকা থেকে শুরু করে এসিআই পানির কল সংলগ্নসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়। এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জন, চুরির মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.