সোনারগাঁয়ে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২৬
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ইং এসএস সি পরীক্ষার্থীদের বিদায় মিলাত মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.শাহাজদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি,জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি ছিলেন,অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো.মমিনুল হক,অধ্যাপক মনিরুল ইসলাম,সমাজসেবক মো.শহিদুল্লাহ সরকার,মো.মতিউর রহমান,নোয়াগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডাঃ মামুন ভুইয়া,জামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.নাসির উদ্দিন প্রমূখ।এসময় স্থানীয় বিএনপির নেতা কর্মী,শিক্ষক,অভিভাবকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আল মুজাহিদ মল্লিক,পরীক্ষার্থীদের ভালো ভাবে লেখা পড়া করে সাফল্য অর্জন করার সুপরামর্শ দেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com