আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।
ইউকেএমটিও বলেছে, ট্যাংকারটির অধিনায়ক জানিয়েছেন-ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি)-সংশ্লিষ্ট দুটি গানবোট কোনো ধরনের রেডিও সতর্কতা ছাড়াই জাহাজটির দিকে গুলি ছোড়ে। তবে এতে জাহাজ বা নাবিকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, ঘটনাটি দ্রুত নথিভুক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অঞ্চলটিতে চলাচলরত জাহাজগুলোকে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন হয়। ফলে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক বাজারে উদ্বেগ সৃষ্টি করতে পারে। সম্প্রতি উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ ঘটনা নতুন করে নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com