আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
সিলেটে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৭ এপ্রিল, ২০২৬
সিলেট বিভাগে জ্বালানি তেলের সুষ্ঠু বিপণন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পেট্রোলিয়াম এসোসিয়েশন, সিলেট বিভাগের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রথমে এসোসিয়েশনের নেতৃবৃন্দ বিপণন কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন পদ্মা অয়েল পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ মফিজুর রহমান, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের এমডি মোঃ ইউসুফ হোসেন ভূইয়া, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের এমডি মোঃ শাহিরুল হাসান। একই বৈঠকে সিলেট জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) সাইদা পারভিন ও এডিএম পিংকি সাহা উপস্থিত ছিলেন।
বৈঠকে সিলেট বিভাগে জ্বালানি তেলের বর্তমান সরবরাহ পরিস্থিতি, ডিপো থেকে পাম্প পর্যায়ে সুষ্ঠু বণ্টন ব্যবস্থা এবং সম্ভাব্য সংকট প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিপণন কোম্পানিগুলোর এমডিরা আশ্বস্ত করেন যে, সিলেট বিভাগে জ্বালানি তেলের কোনো ঘাটতি না হয় সে বিষয়ে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং প্রয়োজন অনুযায়ী সরবরাহ জোরদার করা হবে।
পরবর্তীতে এসোসিয়েশনের নেতৃবৃন্দ সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম-এর সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। এ সময় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনিক সহযোগিতা জোরদার এবং মাঠপর্যায়ে কার্যকর নজরদারি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান এবং জনদুর্ভোগ এড়াতে সার্বিক নজরদারি জোরদারের কথা উল্লেখ করেন।
বৈঠক শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টায় সিলেট বিভাগে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং কোনো ধরনের সংকট সৃষ্টি হবে না।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.