জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এর অংশ হিসেবে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার দলের পার্লামেন্টারিয়ান বোর্ড এ সাক্ষাৎকার নেবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রুহুল কবির রিজভী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে যারা সংসদ সদস্যের জন্য দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার থেকে শুরু হবে। এর মধ্যে শুক্রবার বেলা ৩টায় রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। শনিবার বেলা ৩টায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
গত ১০, ১১ ও ১২ এপ্রিল বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে। সংসদের সংরক্ষিত আসনে বিএনপি থেকে প্রার্থী হতে ১ হাজার ১৯৪ জন মনোনয়ন ফরম কেনেন। এর মধ্যে তথ্য পূরণ করে ফরম জমা দিয়েছেন ৯০৭ জন। মনোনয়ন ফরমের মূল্য ধরা হয় দুই হাজার টাকা। প্রত্যেক প্রার্থী ফরম জমার সময় ৫০ হাজার টাকা জামানত জমা দিয়েছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com